স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম, লেখক, সাংবাদিক, রাজনীতিক, সংগঠক সত্যেন সেনের ১১০তম জন্ম বার্ষিকী পালন করেছে জেলা উদীচী। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, অঞ্জন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে, মো. মাঈনুদ্দিন, কোষাধ্যক্ষ চন্দন, মানবেন্দ্র কর, অ্যাড. এনাম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস
সালাম মাহবুব, নাট্য সম্পাদক পুলক রাজ।
এসময় উপস্থিত ছিলেন নাট্যকর্মী কুষার, শতাব্দী চৌধুরী, পিয়াল, মিঠুন তালুকদার, রয়েল, বায়জীদ প্রমুখ।
উল্লেখ্য, আজীবন সংগ্রামী সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলার) টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সেন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সত্যেন্দ্রমোহন সেন। ডাকনাম ছিল লংকর।


