স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত শনিবার নতুন করে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত ৪১১ জনে পৌঁছাল। রবিবার রাতে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। এদের বেশীরভাগই পৌর শহরের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৩ জন। আইসোলেসনে আছেন ১৮৮ জন।
সুনামগঞ্জ সদর উপজেলা থেকে সর্বোচ্চ ২ হাজার ৫শত’ ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রবিবার দুপুর পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৩শত ৪৭ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন ১৭৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় সুনামগঞ্জ সদর উপজেলায় শনাক্তের হার ১৭.৫১ শতাংশ।
যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলার কারণে সংক্রমণ বেড়ে চলেছে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ কখনোই কমবে না। এ জন্য জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। যেসব মানুষ এসব মানবেন না, তাদের মানাতে বাধ্য করতে হবে। এ ছাড়া সংক্রমণ কখনোই নিয়ন্ত্রণে আসবে না।
এদিকে রবিবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ১৭ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ৯৩৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২২৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪৭ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৫ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৭ জন, ছাতক উপজেলায় ২৩৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৫ জন। করোনায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৩.৪৭ শতাংশ।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৬২ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ১৮০ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১২৭৮ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১২ জন।
গত শনিবার সুনামগঞ্জ জেলায় ৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৮ জন। শনিবার রাতে শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭ জন এবং ছাতক উপজেলার ১ জন। সুনামগঞ্জ সদর উপজেলার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং ছাতক উপজেলার ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা পজিটিভ পাওয়া যায়। এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার ৩ জনের, দোয়ারাবাজার উপজেলার ১ জনের এবং জগন্নাথপুর উপজেলার ২ জনের নমুনা পরীক্ষায় কেউ পজিটিভ শনাক্ত হননি। এনিয়ে সুনামগঞ্জ জেলায় ৯ হাজার ৭শত’ ৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।


