সদর উপজেলার ৪৯ চেয়ারম্যান প্রার্থী যে প্রতীক পেলেন

স্টাফ রিপোর্টার
৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার সদর উপজেলার ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাপা’র আব্দুছ সাত্তার (লাঙ্গল), আওয়ামী লীগের আব্দুছ ছত্তার ডিলার (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা (আনারস), বিএনপি’র সাইফুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মুকশেদ আলী (নৌকা), বিএনপির উছমান গণি (ধানের শীষ), জাপার রশিদ আহমদ (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী আব্দুল কাদির (আনারস) পেয়েছেন।
রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), বিএনপি’র আব্দুল হাই (ধানের শীষ), জাপার মোহাম্মদ ফয়জুর রহমান (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম (চশমা), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফরহাদ রাজা চৌধুরী (ঘোড়া), স্বতন্ত্র আব্দুল মালিক (মোটর সাইকেল), স্বতন্ত্র মহিউদ্দিন (আনারস) পেয়েছেন।
কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের কুুহিনুর আলম (নৌকা), বিএনপির মনফর আলী (ধানের শীষ), স্বতন্ত্র আবুল বরকত (আনারস), স্বতন্ত্র মাসুক মিয়া (ঘোড়া) পেয়েছেন।
মোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আব্দুস ছোবহান (নৌকা), বিএনপি’র আজমল হোসেন (ধানের শীষ), জাপার মো. ফয়জুর রহমান (লাঙ্গল), বিএনপি’র বিদ্রোহী নুরুল হক (আনারস), স্বতন্ত্র মশর উদ্দিন মশির (মোটর সাইকেল), স্বতন্ত্র আল-আমিন (ঘোড়া) পেয়েছেন।
লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের ইয়াকুব বখ্ত বহলুল (নৌকা), বিএনপির আব্দুল ওয়াদুদ (ধানের শীষ), জাপা’র মো. আব্দুল মান্নান (লাঙ্গল), স্বতন্ত্র মো. ফারুক রশীদ (ঘোড়া) ও স্বতন্ত্র মো. আব্দুর রকিব মিয়া (আনারস) পেয়েছেন।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের হোসেন আলী (নৌকা), বিএনপি’র ফুল মিয়া (ধানের শীষ), জাপার শওকত আলী (লাঙ্গল), স্বতন্ত্র গোলাম কিবরিয়া (আনারস), স্বতন্ত্র আব্দুল ওয়াহাব (খেজুর গাছ) পেয়েছেন।
কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের অ্যাড. বোরহান উদ্দিন (নৌকা), বিএনপির মো. কামরুল ইসলাম (ধানের শীষ), জাপার ফারুক মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র মো. আব্দুল মতিন (মোটর সাইকেল), স্বতন্ত্র আনজব আলী (ঢোল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লুৎফুর রহমান (আনারস), স্বতন্ত্র আব্দুল মতিন (ঘোড়া), জমিয়তে উলামায়ে ইসলামের মো. শামসুল ইসলাম (খেজুর গাছ), স্বতন্ত্র মো. শিরতাজ আহমদ (টেলিফোন), স্বতন্ত্র শাহ্ আলম (চশমা)  পেয়েছেন।
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মো. মইনুল হক (নৌকা), বিএনপির মো. তাজুল ইসলাম (ধানের শীষ), জাপার নুরুল হক (লাঙ্গল) ও স্বতন্ত্র রঞ্জু কুমার দাস (ঘোড়া) পেয়েছেন।