সদর উপজেলা ও পৌরসভা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে সুনামগঞ্জ পৌরসভা। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সভায় সভাপতিত্বে করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সভাপতি অ্যাড. চান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার, আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপ। সদও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের নেতৃত্বে একাংশ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে কেক কাটে এবং সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোবারক হোসেন ও যুগ্ম আহবায়ক রশিদ বখত নজরুলের নেতৃত্বে আরেক অংশ সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।