সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ন্যালসন ম্যান্ডেলা স্বর্ণপদক পেলেন

স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানব কল্যাণে অবদান রাখায় ন্যালসন ম্যান্ডেলা স্বর্ণপদক পেয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।  
বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা এলাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতি সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি   (বিবিএস) এর উদ্যোগে ‘মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নবচেতনা সম্পাদক লায়ন মো. শাখায়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সভাপতি মো. রমজান আলী, অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, যুগ্ম সচিব মশিউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ ও মিজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল খায়ের মিয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন।