স্টাফ রিপোর্টার
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল পরিদর্শনকালে তিনি করোনা আইসোলেশন ওয়ার্ড ও হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন করেন। এ সময়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকদের খোঁজ খবর নেন এবং রোগীদের পাশাপাশি চিকিৎসকদেরও ধর্য্য এবং সাহসিকতার সাথে উদ্বুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এ. এস. এম আব্দুল মোমেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


