সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাজহারুল ইসলাম উকিল। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, তাজরুল ইসলাম, জুবের চৌধুরী, সিদ্দিক আহমদ, মামুন আহমেদ, আবু তাহের প্রমুখ। উল্লেখ্য, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ পৌরসভা এবং লক্ষণশ্রী, কোরবাননগর, মোল্লাপাড়া, সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়ন নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত। প্রেস বিজ্ঞপ্তি


