সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক

সংবিধানের উল্লেখ আছে যে, জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক। তথ্যের মালিক জনগণ। সে অনুযায়ী তথ্য প্রাপ্তির অধিকার, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত।  আমাদের দেশে এটিই একমাত্র আইন যেখানে জনগণের ক্ষমতা ও তথ্য প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দেয়া হয়েছে।      
সমাজে কি কি ধরনের দূনীতি হয় এবং কিভাবে  তার প্রতিকার  করা যায় এ বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষে  একটি নাটকটি প্রদর্শন করা হয়। তাই তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও প্রচারের উদ্দেশ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর অধীন ইয়েস গ্রুফ সদস্যদের উদ্যোগে রবিবার বিকাল ৬ টায় নবীনগর পয়েন্ট  দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শণ করেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর সদস্য খলিল রহমান দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন এবং ভিডিও নাটক প্রদশর্নীতে উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ দুর্নীতিবিরোধী নাটক উপভোগ করেন।  প্রেস বিজ্ঞপ্তি