সপ্তাহব্যাপী উচ্চাঙ্গ নৃত্য বিষয়ক কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাতদিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। কর্মশালায় জেলার প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের ৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রশিক্ষক বেলায়েত হোসেন খান।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়্যালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, জ্যেষ্ঠ কর্মকর্তা আইরিন পারভিন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি বিজন সেন রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জের বিশিষ্ট সংগীতশিল্পী ও জেলা শিল্পকলা একাডেমীর নৃত্যের প্রশিক্ষক তুলিকা ঘোষ চৌধুরী, নৃত্যের প্রশিক্ষক শ্রাবন্তী পুরকায়স্থ, প্রশিক্ষণার্থী মৌমিতা বিশ্বাস, অভিভাবক মাধবী দাশ।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীরা নৃত্য পরিবেশন করেন। পরে তাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।