সবচেয়ে বেশী প্রার্থী ৫ নং ওয়ার্ডে

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে সবচেয়ে বেশী প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার একাংশ ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেন ১২ জন প্রার্থী। মনোনয়ন দাখিলকারীরা হলেন- আলম নূর, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, মমিনুল ইসলাম, এএইচএম হাসান বসির, ফারুক রশীদ, সৈয়দ আহমদ, হোসেন আলী, সাজ্জাদুর   
 রহমান, আবু সাইদ, আজিজুল হক,  মাছুজ্জামান শাহ ও মহিবুর রহমান। অন্যদিকে সাধারণ সদস্য পদে (সবচেয়ে কম প্রার্থী) তিন জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ নং ও ৮ নং ওয়ার্ডে।