সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

শ্রীশ্রী অদ্বৈত জন্মধামের পণতীর্থে পূণ্যস্নান এবং শাহ আরেফিন মোকামের ওরশ মোবারকে আসা পূণার্থীদের তীর্থযাত্রা ও ভক্ত আশেকানদের আগমন নিরাপদ, শান্তিপূর্ণ করার প্রচেষ্টায় সার্বিক সহযোগিতা করায় সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, বিজিবির ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক,        র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্য, সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্য, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ গণমাধ্যমকর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল। শুক্রবার এক বিবৃতিতে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।  (প্রেস বিজ্ঞপ্তি)