স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ। ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির হলেই বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। গত বন্যায় সুনামগঞ্জবাসী বহুক্ষতি সাধিত হয়েছে। বন্যার হাত থেকে সুনামগঞ্জের মানুষকে রক্ষায় পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতে হবে। বন্যার পূর্বপ্রস্তুতির বিষয়ে এনজিও সংস্থা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবাই এক হয়ে বন্যা মোকাবেলায় কাজ করবে। গত বছরের বন্যায় যে ক্ষতি হয়েছে তার পুনরাবৃত্তি যেনো না হয় তার জন্য যা করণীয় তা করতে হবে। মেডিকেল টিম, উদ্ধারকারী টিম সবসময় প্রস্তুত রাখতে হবে।
এসময় জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ব্র্যাকের জেলা সমন্বয়কারি আবুল কালাম আজাদ, ঢাকা আহসানিয়া মিশনের অনুপ কুমার দে প্রমুখ।
- বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
- বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক


