সমিরুননেছার মৃত্যুতে শোক প্রকাশ

স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো: সিরাজ মিয়ার মা সমিরুননেছা (৯৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক নাসির মিয়া। এক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য সমিরুননেছা গত ২৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মাইজবাড়ির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বিজ্ঞপ্তি।