‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্প কার্যক্রমের উদ্বোধন

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে লক্ষীপুর ইউনিয়নে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেকার নারী ও পুরুষদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মো. জহিরুল ইসলাম জহির। উদ্বোধক করেন বেসরকারী স্বেচ্ছাসেবি সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আ. খালেক। কবি ডা. শফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী মো. ফরাস উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষীপুর ইউপি সদস্য মোছা. পারুল আক্তার, মো. এমদাদুল হক চৌধুরী মামুন, মো. ফজলুল ইসলাম, মো. ওমর গণী, পল্লী চিকিৎসক সফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর কারিগরি পরামর্শ ও দিক নির্দেশনায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে ‘সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রতিটি গ্রামে ১ জন স্বাস্থ্যকর্মী ও প্রতিটি ওয়ার্ডে ১ জন সুপারভাইজার কে দক্ষ কমী সৃষ্টিতে বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রেসবিজ্ঞপ্তি