বিশ্বম্ভরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং বর্মণ সোসাইটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিদের নিয়ে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে গ্রামের ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বর্মন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবতোষ রায় বর্মন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বিশ্বম্ভপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, ইনকাম ট্যাক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুধীর চন্দ্র বর্মন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সজল কান্তি সরকার প্রমুখ।


