স্টাফ রিপোর্টার
করোনা মোকাবেলায় ভূমিকা রাখা মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় আলফাত স্কয়ারে ‘আমরা সুনামগঞ্জ বাসি’র ব্যানারে মানববন্ধনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও জেলা খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি জননেতা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসর’র সভাপতি বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি লেখক শামস শামীম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, জেলা খেলাঘর আসর’র অর্থ সম্পাদক প্রদীপ পাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি সত্ত্বেও দেশজুড়ে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ও সংস্থা। বর্তমান সংকট উত্তরণের মাধ্যমে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশজুড়ে অক্লান্ত কাজ করে
যাচ্ছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্য, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, ত্রাণকর্মী ও ক্লিনিকে সেবাদানে মাঠপর্যায়ের কর্মীরা। এসব যোদ্ধাদের প্রতি আমাদের সংহতি ও কতজ্ঞতা জানাই।
- পরিকল্পনামন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তা জোরদার


