সরকারি কর্মচারিদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ

স্টাফ রিপোর্টার
সরকারি কর্মকর্তা, কর্মচারি ও তাদের সন্তানদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ তে সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।     
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। সিলেটের বিভাগের কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমানসহ সিলেট জেলা-বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ।