সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান পিছিয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের গৌরবের ৭৫ বছর পূর্তি উৎসবের তারিখ পিছিয়েছে। এর আগে এই অনুষ্ঠান ১৭ ও ১৮ জানুয়ারি হওয়ার জন্য তারিখ নির্ধারিত ছিল। বুধবার উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও সদস্যসচিব অ্যাড. রুহুল তুহিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অনুষ্ঠান আগামী ২৪ ও ২৫ জানুয়ারি শুক্র-শনিবারে অনুষ্ঠিত হবে।