স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এবার ১১ হাজার ১৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ১৭ জন এবং ছাত্রী ৬১৩৪ জন। সবমিলিয়ে পাস করেছে ৭ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৫৮২ এবং ছাত্রী ৪ হাজার ১৩৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৫৮ জন।
সুনামগঞ্জ সদরের দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ৯ টি কলেজের। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবচেয়ে ভাল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। সুনামগঞ্জ সরকারি কলেজের ১০৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার প্রায় ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ৮২৬ জন শিক্ষার্থী’র মধ্যে ৫৯৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭২ শতাংশ। এই কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
এই দুটি কলেজ কেন্দ্র থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ নেওয়া অন্য কলেজগুলোর মধ্যে-শতভাগ উত্তীর্ণ হয়েছে কেবল ইসলামগঞ্জ কলেজের শিক্ষার্থী। তাদের ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই পাস করেছে।
পাগলাবাজার স্কুল এ- কলেজের ৬৬ জন শিক্ষার্থীর ৫২ জন পাস করেছে। পাশের হার ৭৯ শতাংশ।
আব্দুল মজিদ কলেজের ১৯৪ জন শিক্ষার্থীর ৯৬ জন উত্তীর্ণ হয়েছে। তাদের পাশের হার ৫৯.৪৮ শতাংশ।
নর্থইস্ট আইডিয়াল কলেজের ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাস করেছে। তাদের পাশের হার প্রায় ৮৭ শতাংশ।
মতিউর রহমান কলেজের ৭২ জন শিক্ষার্থীর ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। তাদের পাশের হার ৫৭ শতাংশ।
মঈনুল হক কলেজের ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৪ জন পাস করেছে। পাশের হার প্রায় ৬৬ শতাংশ।
পাশের হারের দিক থেকে সবচেয়ে খারাপ করেছে সুনামগঞ্জ পৌর কলেজ। এই কলেজের ৪২৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৯ জন। পাশের হার ৩৮ শতাংশ।
- ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক যা বললেন
- সুনামগঞ্জের হাওরাঞ্চলে আবাসিক স্কুল গড়ার ইচ্ছা প্রধানমন্ত্রীর


