মঙ্গলবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের দিবা শাখার সভাপতি চয়ন দাস, সহ-সভাপতি তাহসিন হক, সদস্য নিয়ন, আনান, আশরাফ, স্বাগত, তানভির, প্রভাতী শিফটের স্টুডেন্ট কেবিনেটের সভাপতি আসহাব লাব্বি, সহ-সভাপতি আশরাফুল ইসলাম জহিন, সদস্য নাবিল, ইউসুফ আমিন, সাব্বির, হৃদয় প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

