সরকারি পরিষেবা ঋণ বিষয়ে গণশুনানী

স্টাফ রিপোর্টার
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসডিজি অর্জনে কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতায় কৃষি ঋণ সেবা বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিজি বাস্তবায়ন জেলা নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো. আব্দুল আওয়াল ভূঁইয়া, জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্র ধর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, সমাজসেবক রমেন্দ্র কুমার দে মিন্টু, বড়দল দক্ষিণ ইউপি প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান মিলন, অজুদা বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এসডিজি বাস্তবায়ন জেলা নেটওয়ার্ক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। গণশুনানীর উদ্দেশ্য উপস্থাপন করেন স্যানক্রেড রিকল ২০২১ প্রকল্প সমন্বয়কারী কল্যাণ রেমা। অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন, শ্রীপুর দক্ষিণ ও দক্ষিণ বড়দল ইউনিয়নের নেটওয়ার্ক কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।