সরকারি মহিলা কলেজে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল

কামরান আহমেদ
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের পুরাতন কারাগারের ছাত্রী নিবাসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল শরীফ জামে মসজিদের ইমাম মাও.মোজাম্মেল হক ও মদনী মহল্লা জামে মসজিদের ইমাম মাও. আবিদুর রহমান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সরকারি   
মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব, মিলাদ ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক মো.শাহাদত হোসেন, সরকারী মহিলা কলেজের শিক্ষক জালাল উদ্দিন, মাসুদ জামান লিটন, আবু বক্কর সিদ্দীক, দীন ইসলাম,শামীমুল হাসান  প্রমুখ।