স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শিশু পরিবার প্রাঙ্গণে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
জেলা সমাজসেবা
অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল মোমেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী প্রমুখ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান।


