সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা

স্টাফ রিপোর্টার
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন’র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শারকে চামান খান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জোলিয়া ইয়াসমিন মিলি, রেডক্রিসেন্ট জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া, রেরিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিম বেগম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশীদ আহমদ ও সাবেক ইউপি সদস্য মাজেদা আক্তার প্রমুখ।