ছাতক প্রতিনিধি
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজম খান বলেছেন, ‘সরকার দুর্যোগ মোকাবেলায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বন্যা দুর্গত মানুষের কল্যাণে ও ফসলহারা কৃষকদের সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে সরকার। একাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের জন্য ৩০ কেজি চাল, নগদ ৫শ’ টাকাসহ ভিজিএফ, ওএমএস, ভিজিডি, ফেয়ারপ্রাইস, কর্মসৃজনসহ বিভিন্ন সহায়তা প্রকল্প চালু রাখা হয়েছে। ক্ষতিগস্ত মানুষ এসব সহায়তা প্রকল্পের সুফল ভোগ করছেন।’
বুধবার বিকেলে ছাতক উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাকাত বিতরণী সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন, ভেটেরিনারি
সার্জন ড. আব্দুস সহিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. জয়নাল আবেদীন, মাও. জামাল আহমদ প্রমুখ।
- ধর্মপাশায় ওএমএসের চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ
- আমি গর্বিত ইনডেমনিটি বাতিল বিলে স্বাক্ষর করেছি -এমপি রতন


