সরকার শিক্ষায় সার্বিক সুবিধা দিয়ে যাচ্ছে -বকুল

ছাতক প্রতিনিধি
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, শিক্ষাকে শতভাগে নিয়ে যেতে সরকার শিক্ষা ক্ষেত্রে যুগপযোগী সার্বিক সুবিধা দিয়ে যাচ্ছে। তৃণমুল পর্যায়ের শিশুদের এখন শিক্ষা    
গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সমন্বয় ঘটাতে হবে। তবেই সর্বক্ষেত্রে কাংখিত ফলাফল নিশ্চিত হবে।’ শনিবার বিকেলে ভাতগাঁও ইউনিয়নের বাদেঝিগলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের জেএসসি ও বাদেঝিগলী, বরাটুকা ও সোলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদেঝিগলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব ও পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বাদে ঝিগলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলবাহার।
বক্তব্য রাখেন, কবি ইমামুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক টিএম রায়হান, সমাজসেবক নজির উদ্দিন, হাজি তৈমুছ আলী, শেখ শুনু মিয়া, ঝিগলী স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সদস্য মাষ্টার ফজলুল হক প্রমুখ।
এর আগে দুপুরে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ছৈলা-আফজালাবাদ ইউনিয়নেনর ব্রাহ্মণঝুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্রাহ্মণঝুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমান ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল ওয়াাহিদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী প্রমুখ।