সর্বোচ্চ ভোট পেলেন শেরেনূর আলী

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের দ্বি-বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট মো. শেরেনুর আলী সর্বোচ্চ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এই    
 নির্বাচন হয়।
সহসাধারণ সম্পাদক পদে মো. শেরেনুর আলী পেয়েছেন ৩০৩ ভোট এবং নোয়াজ উদ্দিন পেয়েছেন ২১৬ ভোট। এই পদের অন্য দুই প্রার্থী অ্যাডভোকেট প্রসেনজিৎ দে পেয়েছেন ১৩৪ ভোট ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন পেয়েছেন ১২৯ ভোট।
অ্যাড. মো. শেরেনুর আলী জেলা আইনজীবী সমিতিরি বর্তমান কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ।