সর্বোচ্চ ৩৪ জন শনাক্ত জগন্নাথপুরে

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন। ২৬১ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ৩৩.৭১ শতাংশ। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন ৫ জন। এদের মধ্যে ৩ জন তাহিরপুর ও ২ জন শাল্লা উপজেলার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দিরাই উপজেলার ১ জন। এ নিয়ে এই উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন জগন্নাথপুর উপজেলায়। এই উপজেলায় ৫৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন ৩৪ জন। এরমধ্যে পৌরসভা-২০জন, রানীগঞ্জে ২ জন, হলদীপুরে ২জন, আশারকান্দিতে ৩ জন, কলকলিয়ায় ২ জন, সৈয়দপুর ২ জন, পাটলী-১ জন, মিরপুরে ১জন ও বিশ্বনাথ উপজেলা ১ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ৫৯.৬৪ শতাংশ। জগন্নাথপুর উপজেলায় ১ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় এ পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩১৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ৬৪ জন। এরমধ্যে হাসপাতালে আইসোলেশনে ৩।
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, তাহিরপুর উপজেলার ২২ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, দিরাই উপজেলার ২২ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ১০ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ছাতক উপজেলায় ২৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিকে দোয়ারাবাজার উপজেলার ১০ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৪১৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ১২৫ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৫৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৯ জন, তাহিরপুর উপজেলায় ২৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, দিরাই উপজেলার ৪৬ জন, ধর্মপাশা উপজেলার ৫৮ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৯ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫ জন এবং শাল্লা উপজেলায় ৪ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৩৩০ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮৭৫ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬.৩৩ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৭ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২১ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৬০৬ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯০৪ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৫৫৫ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৯৬ জন।