বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণায় নিয়ে একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ তোলেছেন।
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সলুকাবাদ ইউপি আওয়ামী লীগ সভাপতি সফর আলী বলেন,‘ আমি দলের মনোনীত প্রার্থী হিসেবে ভাল অবস্থানে আছি। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী রওশন আলীর কর্মীদের দ্বারা আমার প্রচার কাজ বিঘিœত
হচ্ছে। আমার কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরো সমস্যা হতে পারে, তাই স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। বিদ্রোহী প্রার্থী রওশন আলীর নিজ এলাকার কয়েকটি কেন্দ্রকে ঝুকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিঁত করতে অনুরোধ করেছি।
বিএনপির বিদ্রোহী প্রার্থী রওশন আলী পাল্টা অভিযোগ করে জানান, রাতের আধারে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কিছু নেশাখোর কর্মী দ্বারা আমার পোস্টার ছেড়াসহ বিভিন্নভাবে আমার কর্মী সমর্থকদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সঠিক নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হব।’


