স্টাফ রিপোর্টার
বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় প্রার্থী হবার জন্য সোমবার দুই প্রার্থী ঢাকার ধানম-ির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন দলীয় নেতা মরম আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। ইমন জানান, দলীয় প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই থাকবেন দলের নেতাকর্মীরা।


