সহায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে -মিজান

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতিয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘দেশ জুড়ে চলছে আওয়ামী অপশাসন ও লুটপাট। বিনা ভোটের সরকার মেয়াদের শেষ পর্যায়ে এসে দেশের সম্পদের উপর হরিলুট শুরু  
করেছে। দেশবাসী এখন আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়।’
তিনি বলেন, আওয়ামীলীগকে বিনা ভোটে আর ক্ষমতায় আসার সুযোগ দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
রবিবার বিকেলে শহরের কিবরিয়া সেন্টারে উপজেলার কালারুকা ইউনিয়নের বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুবদল নেতা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন মহি, বিএনপি নেতা আবুল হাসনাত চেয়ারম্যান, কয়েছ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন সালমান, বিএনপি নেতা মিজানুর রহমান আমরু, কনু মিয়া মেম্বার, মতিউর রহমান, নাছির উদ্দিন মাস্টার, মুশফিকুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপি নেতা তাইয়বুর রহমান, ছাতক উপজেলা যুবদলে যুগ্ম-আহবায়ক সদরুল আমিন সোহান, সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, উসমান আলী, কয়েছ আহমদ, হেলাল আহমদ, মাহফুজুর রহমান, কামাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল হক খেলন, আশরাফ চৌধুরী মাসুম, আয়েছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সিনিয়র সহ সভাপতি মনসুর আহমদ, সহ-সভাপতি হেলাল আহমদ, জিলুল হক জিলু, কয়েছ উদ্দিন, শামীম আহমদ, কামাল উদ্দিন, শংকর কুমার দাস, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহিনুল হক চৌধুরী, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সাদিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, ফয়ছল আহমদ সুমন, কামাল হোসেন, মাছুম আহমদ, মারুফ এলাহী সোহেল, সারোয়ার আহমদ,আহমদ ছায়েদ, জাবেদ আহমদ, বিএনপি নেতা ইব্রাহিম আলী রাসেল, সালেহ আহমদ, আমিরুল ইসলাম মাহি, রাজু আহমদ, জাবেদ আহমদ, শামীম আহমদ, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, মামুন আহমদ, শামছুদ্দিন, জিলুর রহমান, হাজী জামাল উদ্দিন, আব্দুল মতিন, ছালিক মিয়া, দিলোয়ার হোসেন, কালা মিয়া, সুজন মিয়া, কবির আহমদ, মুজিবুর রহমান, সোনাফর আলী মেম্বার, আমরু মিয়া, ফখর উদ্দিন, আবু সাইদ, আলীমুল মেম্বার, তারেক আহমদ, আবু সাহান, নুর আহম রুবেল আহমদ, বাবুল মিয়া, হারুন মিয়া, আবুল হাসনাত, আক্তার হোসেন, সাদিক আহমদ, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ প্রমুখ।