পুলক রাজ
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধী কিছুই মানিনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির প্রতিবাদ সমাবেশ করেছে সংস্কৃতি কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুনামগঞ্জ শাখার উদ্যোগে পুরাতন জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আহবায়ক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক অরুন তালুকদার, যুগ্ম আহবায়ক সন্তুষ কুমার চন্দ, সৃস্টি আবৃত্তি সংসদের সভাপতি সামিনা চৌধুরী, লোকদলের সভাপতি বিধান চন্দ্র বণিক, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, ধানেশ্রীর সা.সম্পাদক মানিক মোহন চন্দ, গীতিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ প্রসেনিয়ামের জুবায়ের খান, বন্ধন থিয়েটারের সামির পল্লব, রংধনুর সভাপতি মোমেন আহমদ প্রমুখ।


