সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি গঠন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দিরের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অজয় পাল চৌধুরীকে সভাপতি, সুজিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক ও নান্টু বনিককে অর্থ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি সিতেশ রায় চৌধুরী, সহ সভাপতি সুধীর রায়, নিরঞ্জন রায়, দ্বীজরাজ পাল ও ভবেশ রায়; সহ সাধারণ সম্পাদক মানিক বনিক ও মানস রায় এবং অর্থ সম্পাদক নান্টু বনিক ও সহ অর্থ সম্পাদক মনিলাল সরকার।