ছাতক প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাতকে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের
যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, আ.লীগ নেতা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর ধুন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, আ.লীগ নেতা মৃদুল কান্তি দাস মিন্টু, কল্যানব্রত দাস, নুর উদ্দিন, ডা. রেদোয়ানুল হক আরজু, কামাল উদ্দিন, এমাদুল হক, আব্দুল বারী চপল, যুবলীগ নেতা জামিল আহমদ, মামুন মিয়া, রেলিম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল বাছিত মামুন, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার প্রমুখ।
সভা শেষে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
- দুর্গত মানুষকে চিকিৎসা প্রদানের জন্য বিএমএ’র আহ্বান
- জগন্নাথপুরে চালের বরাদ্দ দিগুণ করা হলেও বাড়েনি বিক্রয় কেন্দ্র


