সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সু.খবর রিপোর্ট
প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কালেক্টরেট মসজিদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল অদুদ, অ্যাডভোকেট বশির আহমদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে আওয়ামী লীগ নেতা নোমান বখ্ত পলিনের উদ্যোগে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে আলোচনা, মিলাদ, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্টিত হয়।
এসময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা, রেজাউল আলম নিক্কু, অ্যাডভোকেট ছায়াদ আহমদ, অ্যাড. হাসান মাহবুব সাদী, রাসেল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আান্দোলন, মুক্তিযুদ্ধসহ বাঙালির ক্রান্তিকালে আব্দুস সামাদ আজাদ ছায়া দিয়েছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এই নেতাকে সুনামগঞ্জবাসীসহ জাতী চিরদিন স্মরণ রাখবে।
এদিকে জগন্নাথপুরে জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আবুল জব্বার, সহ প্রচার ফিরোজ আলী, সদস্য আঙ্গুর মিয়া, নুরুল হক, আফু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল তাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা রেজাউল হাসান, রাজীব চৌধুরী, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের ইমাম আজমল হোসেন জামি।