শহরের উকিলপাড়া নিবাসী মিহির চক্রবর্তী সামুর উপর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ। শুক্রবার সংগঠনের সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নান্নু, সাধারণ সম্পাদক বিমল বনিক, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, চন্দ্র প্রসাদ রায় প্রমুখ এক প্রেসবিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান। উল্লেখ্য, একই এলাকার বাসিন্দা সমুজ আলীর ছেলে সুয়েজ আলী গত ৬ ডিসেম্বর রাতে মিহির চক্রবর্তী সামুর উপর হামলা করেছিল। এতে তিনি গুরুতর আহত হন। -বিজ্ঞপ্তি


