স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার সুনামগঞ্জ শহরের নতুন পাড়ার বাসিন্দা সিতাংশু তালুকদার পিন্টু (৫৮) আর নেই। শনিবার রাত সাড়ে ৮ টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অকালে মৃত্যুবরণ করেন তিনি।
সিতাংশু তালুকদার পিন্টু দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভোগছিলেন। মুত্যৃকালে তিনি ৩ ভাই, ১ বোন , স্ত্রী , ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার সকালে সুনামগঞ্জ শহরের ষোলঘর ধোপাখালী শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।


