আ.লীগের বিক্ষোভ মিছিল/সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার
বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বুধবার শহরের রমিজ বিপণির কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে রমিজ বিপণির দলীয় কার্যালয়ের সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল
হুদা মুকুট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, দলীয় নেতা অ্যাড. আজাদুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।
একই সময়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় শহরের উকিলপাড়া থেকে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সদস্য সুবীর তালুকদার বাপ্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ রুমান, ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু নাসের, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তার পর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।