সিলেট অফিস : সিলেটে অকালপ্রয়াত কবি মমিনুল মউজদীনকে স্মরণ করেছে দর্পণ থিয়েটার। বুধবার সন্ধ্যা ছয়টায় প্রয়াতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে ‘তুমিহীন, দিন…’ শীর্ষক এ অনুষ্ঠান হয়। এতে ছিল কবির রচনা থেকে আবৃত্তি ও তাঁর প্রিয় সব গানের পরিবেশনা।
নাট্যকর্মী কামরুল হক জুয়েলের বংশীবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিল্পী লিংকন দাশ গেয়ে শোনান ‘মরিলে কান্দিস না আমার দায়’ গানটি। আবৃত্তিকার নাজমা পারভীনের সঞ্চালনে শুরুতেই সূচনা বক্তব্য দেন দর্পণ থিয়েটারের সভাপতি জাফর সাদেক শাকিল এবং স্মৃতিচারণমূলক বক্তৃতা দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী।
বক্তৃতা পর্বের পর ছিল মমিনুল মউজদীন-রচিত কবিতার আবৃত্তি এবং প্রয়াতের পছন্দের কয়েকটি গান পরিবেশন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, নজরুল ইসলাম মঞ্জুর, নাজমা পারভীন, নন্দিতা দত্ত ও গুলজার আহমদ। এ ছাড়া গান পরিবেশন করেন শিল্পী শামীম আহমদ, অনিমেষ বিজয় চৌধুরী, নীতা রায় রূপু, পূর্ণিমা রায় দত্ত ও লিংকন দাশ।
উল্লেখ্য, মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক ছেলেসহ নিহত হন।
- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় দফায় তদন্ত- কয়েকজন বীরঙ্গনার কথাও উঠে এসেছে
- বৃহস্পতিবার সেমিতে টাইগার যুবাদের প্রতিপক্ষ পাকিস্তান


