সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে পাগলায় তরুর মানববন্ধন

পাগলাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় মানববন্ধন ও সমাবেশ করেছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু। মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলাবাজার বাসস্ট্যান্ডে তরু’র সহযোগী সম্পাদক মানছুর আহমদের পরিচালনায় ও সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম পাগলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক।
আরো বক্তব্য রাখেন- ছাত্রনেতা আজাদ হোসেন, মানবাধিকার কমিশন দক্ষিণ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ও পশ্চিম পাগলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত সূত্রধর, জমিয়ত নেতা মাও. খলিলুর রহমান, তরুর ব্যবস্থাপনা সম্পাদক দেলোয়ার হোসাইন। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ মুরব্বী তৈয়ব আলী, ডা. জিল্লুল হক, শাহিন মিয়া, সোহেল রানা তালুকদার, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, ইমরান হোসেন, রুয়েল আহমদ, কাদির মিয়া, গোলাম সারোয়ার উজ্জল, শাহিন রহমান, মাহবুব খান, মামুনুর রশিদ মামুন, আহমেদ গোলাপ, মকছদ আলী প্রমুখ।