স্টাফ রিপোর্টার
জাতীয় পর্যায়ে এবারো সংগীতে সেরা হয়েছে সুনামগঞ্জের মেয়ে অরুণিমা দাশ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে নজরুল সংগীতে শ্রেষ্ঠ হয়েছে সে। গত বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অরুণিমা দাশের হাতে পুরস্কার ও ক্রেস্ট তোলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন।
এর আগে অরুণিমা দাশ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে নজরুল, দেশাত্ববোধক ও রবীন্দ্র সংগীতে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে সেরাদের সেরা নির্বাচিত হয়েছিল। অরুণিমা দাশ সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী। সে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. প্রণব কান্তি দাশ নিলু ও জানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ইন্দিরা তালুকদারের মেয়ে।
- জেলা শিল্পকলা একাডেমীতে ৭ দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
- ভাল স্থানীয় সরকারের জন্য সুস্থ রাজনৈতিক চর্চা প্রয়োজন


