ছাতক প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে এখন এক রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছেন। ২০৪১ সালের মধ্যে এ দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। গ্রাম ও শহরের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে তখন আর কোন বৈষম্য থাকবে না।
গতকাল বিকেলে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী এমএ মান্নান ও স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এমএ রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার।
বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া, মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, আখলুছ মিয়া, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, আক্তার হোসেন, গয়াছ আহমদ, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, স্থানীয় হাজী ইছকন্দর আলী, সাবেক মেম্বার ও মুক্তিযোদ্ধা আলতাব আলী, আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আমির আলী। সন্ধ্যায় খ্যাতনামা শিল্পীদের নিয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ১০৫০ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ভোট- জমজমাট আয়োজন মাসতুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ে
- মাটিয়ান হাওরের পানি নামার মুখে ইজারাদারের বাঁধ, তলিয়ে যাচ্ছে তিনশত একর জমি


