স্টাফ রিপোর্টার
‘জনকল্যাণে রাজস্ব, সুখী স্বদেশ গড়তে তাই আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কর অঞ্চল সিলেট বিভাগের আয়োজনে সিলেট বিভাগের চারটি জেলায় আয়কর মেলার অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জে আয়কর মেলার উদ্বোধন করা হবে। এই মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। সকাল ১০টায় শহরের হাছন নগরে প্রিয়াঙ্গন
কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আয়কর মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল হক।
- মোটর সাইকেল দুর্ঘটনায় হাসননগরের শামীম চৌধুরী আহত
- সুনামগঞ্জ প্রসেনিয়াম-আজ পঞ্চদশ বর্ষে পদার্পণ অনুষ্ঠান


