স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন।
আক্রান্তদের মধ্যে জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন। শনিবার এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি জানান, সম্প্রতি ঢাকার ল্যাবে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেখানে থেকে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


