Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘সুনামগঞ্জে প্রতিবছর লোক উৎসব হবে’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘সুনামগঞ্জে প্রতিবছর লোক উৎসব হবে’

স্টাফ রিপোর্টার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন সুনামগঞ্জে প্রতিবছর লোকউৎসব হবে। সুনামগঞ্জে লোক সংস্কৃতির মহাজনদের জন্মস্থান। এই জেলায় বিশাল আকারে লোক উৎসব করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতা দেবে। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সংস্কৃতি কর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল’এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন প্রমুখ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৫ সালে সুনামগঞ্জ এসেছিলেন, বাউল শাহ্ আব্দুল করিমের সঙ্গে তাঁর দেখা হয়েছিলো। তিনি সেদিন শাহ আব্দুল করিমকে পরবর্তী বছর ১৯৫৬ সালে টাঙ্গাইলে কাগমারি সম্মেলনে দাওয়াত দিয়েছিলেন, তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো ছিলো না, কঠিন ছিল ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া, শাহ আব্দুলি করিম সেই কাগমারি সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে সেখানে দেখা হয়েছিল। এসব কথা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন। সুনামগঞ্জের লোক স¤্রাটদের জন্য যা যা করার সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রী করতে আদেশ দিয়েছেন। আমরা কাজও শুরু করেছি। রাধারমণ ও বাউল শাহ্ আব্দুল স্মৃতিকেন্দ্রের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জে লোকউৎসব করার জন্য ৫ লাখ টাকার অনুদানও ঘোষণা করেন তিনি।
পরে সুনামগঞ্জের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী।