স্টাফ রিপোর্টার
ব্র্যাক’এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি’র আয়োজনে Recovery Support to Flood Affected People in Sunamganj District Project এর সমাপনী কর্মশালা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী।
ব্র্যাক’এর জেলা সমন্বয়ক এ. কে আজাদ’এর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফরহাদ হোসেন, প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।
উপস্থাপনায় জানানো হয়, তিন মাস মেয়াদি প্রকল্পে জীবন-জীবিকার উপর অর্থ সহায়তা, কৃষি সহায়তা, শেল্টার পুনঃ নির্মাণে সহায়তা, টিউবওয়েলের গোড়া উঁচুকরণ এবং বন্যার উপর সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ করা হয়েছে। এসব কাজের প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ শফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


