স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নীতিমালার আলোকে সংগঠনের বৈধ ভোটারদের উপস্থিতিতে হস্ত উত্তোলনের মাধ্যমে ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বপ্নডানার সভাপতি জাহাঙ্গীর আলম। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম তারেক ও শাহজাহান গাজী।
পদাধিকার বলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহর সমাজসেবা অফিসার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম। কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সামিনা চৌধুরী মনি, কোষাধ্যক্ষ আবুল মনসুর জমসেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলোয়ার হোসেন এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক রেজাউল হক মিঠু।
নির্বাচন পরিচালনা করেন সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। নির্বাচন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


