সুনামগঞ্জে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন ৭ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরষ্কার ও সম্মাননা দেয়া হয়েছে। এইবছর ৪টি ক্যাটাগরিতে ৭ জনকে এই সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা কর অফিসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এবছর সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন মো. আতিকুর রহমান, নুরুল ইসলাম ও মো. আবুল কালাম চৌধুরী। তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন জুয়েল আমিন, মহিলা করদাতার সম্মাননা পেয়েছেন দিলশাদ বেগম চৌধুরী, দীর্ঘমেয়াদী করদাতার সম্মাননা পেয়েছেন বিশ^নাথ রায় ও মো. আলা উদ্দিন।
এই সম্মাননা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহম্মেদ, ছাতক উপজেলার অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. ফকরুজ্জামান, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সালেহ আহমদ, সাধারণ সম্পাদক এ.কে.এম মহিম প্রমুখ।