সুনামগঞ্জে সমকালের গোলটেবিল আজ

স্টাফ রিপোর্টার
‘দৈনিক সমকাল’ এর আয়োজনে ‘হাওরাঞ্চলে অকাল বন্যা ঠেকাতে করণীয়’ শীর্ষক গোলটেবিল আজ শনিবার। শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এই গোলটেবিল আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। সভাপতিত্ব করবেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
আয়োজনে সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা মত প্রকাশ করবেন।
সমকালের পক্ষ থেকে সম্মানীত নির্ধারিত আলোচকগণকে যথাসময় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।