স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের মহামারি পরিস্থিতি মোকাবিলায় ২৫ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় চলমান গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশ। এর মধ্যে কেউ গাড়ি বের করলে পুলিশ আটক করবে বলে জানানো হয়েছে।
তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।শুক্রবর সুনামগঞ্জ সদর সার্কেল এর এক ফেসবুক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এত বলা হয় বাসায় থাকুন এবং নিরাপদ থাকুন।


